এবার ৪১ মেগাপিক্সেল ক্যামেরার উইন্ডোজচালিত স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে । সম্প্রতি নকিয়া আনুষ্ঠানিকভাবে লুমিয়া ১০২০ মডেলের নতুন এ স্মার্টফোনটির উন্মোচন করে। উইন্ডোজ ৮ চালিত নতুন এ স্মার্টফোনটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার ঘোষণা দেন নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলপ। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কসহ বর্তমান সময়ে সব নেটওয়ার্কই সমর্থন করবে নতুন এ স্মার্টফোনটি।
স্মার্টফোনটির ফিচারসমূহ:

(১) ১৩০.৪ মিলিমিটার দৈর্ঘ্য, ৭১.৪ মিলিমিটার প্রস্থ, ১০.৪ মিলিমিটার পুরু
(২) স্মার্টফোনটির ওজন ১৫৮ গ্রাম।
(৩) ক্লিয়ারব্যাক অ্যামোলেড ৪.৫ ইঞ্চি পর্দার এ ফোনে রয়েছে গরিলা গ্লাস প্রযুক্তি।
(৪) কোয়ালকম স্ন্যাপড্রাগন এমএসএম৮৯৬০ ক্রেইটভিত্তিক ডুয়াল কোর প্রসেসর৷
(৫) ২ গিগাবাইট র্যাম, ৩২/৬৪ গিগাবাইট স্টোরেজ সহ রয়েছে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ইত্যাদি সুবিধা
নকিয়ার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা মূল আকর্ষণটি হচ্ছে ক্যামেরা। এ ক্যামেরার ব্যবহার করা হয়েছে ১/১.৫ ইঞ্চির সেন্সর। এর ফোকাল লেন্থ ২৪ মিলিমিটার। অপটিক্যাল জুমিং সুবিধা থাকায় এতে ছবির ক্ষেত্রে তিন গুণ এবং ভিডিও করার ক্ষেত্রে ছয় গুণ ডিজিটাল জুম করা যাবে। নানা সুবিধার এ স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে ৩০০ ডলারে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
কপি কন্টেন্ট বিডি © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top