ফেসবুক, বর্তমান সময়ের অত্যন্ত পরিচিত নাম। সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর মধ্যে ফেসবুকই বেশি জনপ্রিয়। জনপ্রিয়তার কারনে বর্তমানে মাল্টিমিডিয়া মোবাইলগুলোতে বিল্টইন অবস্থায় পাওয়া যাচ্ছে ফেসবুককে। কেউ কেউ আবার অনলাইন মার্কেটিং এর কাজে ব্যবহার করছে সময়ের সবচেয়ে গতিশীল মাধ্যম ফেসবুক। তাইতো মাইক্রো কিংবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ফেসবুক সংক্রান্ত কাজের পরিমানও বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে অনেক বেশি। ফেসবুকে টপিকস শেয়ার করা, বন্ধু তৈরি করা, ফ্যান তৈরি করা, এমন কি ফ্যান পেজ তৈরি করে দেয়ার মত কাজগুলো এখন চোখে পরার মত। তাই, অধিক
পরিমানে ফ্যান তৈরির জন্য প্রয়োজনীয় কিছু টিপস নিম্নে বর্নিত করলাম ভালো লাগলে বলবেন:১. Embed Widgets জয়েন্ট করে আপনার ওয়েব সাইটে Like Box এর ব্যবহার।
২. ইমেইল লিষ্টের মাধ্যমে সকলের নিকট ফ্যানপেজে ফ্যান হওয়ার আমন্ত্রন জানিয়ে ইমেইল প্রেরন।
৩. প্রত্যেক ইমেইলের সাথে Signature হিসেবে ফ্যানপেজের URL ব্যবহার।
৪. Twitter এ ফ্যানপেজের লিংক প্রেরন।
৫. আকর্ষনীয় যেকোন ছবির প্রতি ভিজিটরদের একটু বাড়তি আকর্ষন থাকে। তাই ফেসবুকে ছবি ট্যাগ করাও ফ্যান তৈরির একটি অন্যতম মাধ্যম।
৬. ফেসবুকের এ্যাডভারটাইজিং সিষ্টেমকে ব্যবহার করেও ফ্যান এর পরিমান বৃদ্ধি করা যায়।
৭. নিজস্ব কিংবা অন্যের ওয়েব সাইটে আর্টিকেল লিখে তার সাথে ফেসবুকের Like Button ব্যবহার।
৮. যেহেতু ফেসবুকে আইডি না থাকলে ফ্যান পেজ খোলা সম্ভব নয় সেহেতু মূল পেজে ফ্যান পেজের লিঙ্ক প্রদান করেও ভিজিটরদের দৃষ্টি আকর্ষন করা যেতে পারে ।
৯. মানসম্পন্ন আর্টিকেল এর মাধ্যমে পোষ্ট এর ধারাবাহিকতা বজায় রাখা।
১০. নিয়মিত নতুন আপডেট পোষ্ট দিতে থাকুন ও আপনার সব বন্ধুদের আপনার পেজে ইনভাইটেড করুন।
উপরের ১০টি টিপস সঠিকভাবে অনুসরন করলে আশা করছি অবশ্যই আপনি আপনার ফ্যান পেজের ফ্যানের পরিমান বৃদ্ধি করতে সক্ষম হবেন। 

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন