ইউটিউব ভিজিট করেনি বা নাম শোনেনি এমন নেট ব্যবহারকারী কমেই আছে। আমরা প্রতিনিয়ত ইউটিউবে যাই বিভিন্ন টিউটোরিয়াল, মুভি, নাটক, খেলাধুলা বা অন্যান্য যে কোন বিষয়ের ভিডিওর জন্য। কারন এটি বিশাল ভিডিও সমুদ্র। কতকগুলো ভিডিও আছে যা অনেক বড়। তখন মনে হয় যদি ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারতাম পরে দেখার জন্য। কিন্তু এখান থেকে তো কোন ডাউনলোড করার ব্যবস্থা নেই। আবার থাকলেও তা সরাসরি না, বিভিন্ন অ্যাডঅন্স বা ডাউনলোডার এর সাহায্যে। তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কোন অ্যাডঅন্স ছাড়ায় ডাউনলোড করা যায় ইউটিউবের ভিডিও। তাহলে নিচের প্রক্রিয়াগুলি অনুযায়ী কাজ করুন।
১ম কাজঃ আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সে ভিডিওটি ইউটিউবে চালু করুন। ব্রাউজার থেকে ভিডিওটার লিংক কপি করুন।
২য় কাজঃ এবার এইসাইটে
যান। যেই লিংকটা ইউটিউব কপি করলেন তা ঐ সাইটের Download লেখা বাটনের পাশে যে বক্স আছে সেখানে পেস্ট করুন। এরপর পাশে থাকা Download বাটনে ক্লিক করুন।
এরপর কিছুক্ষন অপেক্ষা করুন। এরপর নিচের দিকে ভিডিওটির বিভিন্ন ফরম্যাট অনুযায়ী ডাউনলোড অপশন প্রদর্শন করবে। যেমন FLV, MP4, 3GP ইত্যাদি। আপনি আপনার পছন্দমতো ফরম্যাট অনুযায়ী Download বাটনে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিন।
আশা করি টিপসটা আপনাদের কাজে আসবে। কোন প্রকার সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।



0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন