আজ রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদন: শিক্ষা’ এর আনুষ্ঠানিক প্রকাশ করে ট্রান্সপারেন্সি
ন্টিারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বিভিন্ন তথ্য তুলে ধরেন। বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় সুশাসন নিশ্চিতে জন-সম্পৃক্ততা বৃদ্ধি ও সততার অঙ্গীকারনামা প্রবর্তনের আহ্বান জানিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ এন্ড পলিসি) মোহাম্মদ হোসেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে শিক্ষাকে অন্যতম সহায়ক উপাদান হিসেবে চিহ্নিত করে বিশ্বজুড়ে শিক্ষা খাতে সুশাসন নিশ্চিত করতে বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন